1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

প্রতিদিনই শুটিংয়ে ‘ঘনিষ্ঠ দৃশ্য’ ঢোকানো হতো : জেরিন খান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
বিনোদন ডেস্ক : বলিউডে মেগাস্টার সালমান খানের সঙ্গে অভিনয় দিয়ে যার যাত্রা শুরু, সেই জেরিন খানের ক্যারিয়ার আর সমৃদ্ধ হয়নি। অল্প কিছু সিনেমা করেই লাইমলাইট থেকে হারিয়ে গেছেন এ অভিনেত্রী। এখন পর্দায় দেখা যায় না তাকে। তবে অভিনয় জীবনে সাফল্যের চেয়ে তিক্ত অভিজ্ঞতার পাল্লাই ভারি তার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জেরিন খান।

হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জেরিন খান। যেখানে তিনি শেয়ার করেন বেশি কিছু তিক্ত অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, গল্পে না থাকলেও জোর করে ঘনিষ্ঠ দৃশ্য ঢোকানো হতো তার সিনেমায়।

জেরিন খান বলেন, “যখন ‘আকসার ২’ সিনেমার গল্প প্রথম শুনেছিলাম, তখন ভেবেছিলাম এটি হিট সিনেমার সিক্যুয়াল। করা যায়। পরিচালক অনন্ত মহাদেবনকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো ঘনিষ্ঠ দৃশ্য আছে কি না। তখন তিনি বলেছিলেন, না, এমন কিছু থাকবে না।

কিন্তু শুটিং শুরু হলে প্রতিদিনই নতুন করে কোনো না কোনো ঘনিষ্ঠ দৃশ্য ঢোকানো হতো। কোথাও কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছিল।”

অভিনেত্রী আরো বলেন, ‘প্রজেক্ট শুরুর আগে আমাকে এসব কিছু জানানো হয়নি। প্রতিদিন শুটিং ফ্লোরে গিয়ে নতুন নতুন চমক পেতাম। যেখানে প্রয়োজন ছিল না, সেখানেও চুমুর দৃশ্য রাখতে বলা হতো।খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হতো। হঠাৎ করেই তারা অদ্ভুত আচরণ শুরু করেছিল আমার সঙ্গে।’

পরিচালক অনন্ত মহাদেবন সম্পর্কে জেরিন বলেন, ‘তিনি প্রযোজকদের কিছু বলতে পারতেন না। উল্টো প্রযোজকদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন। আবার আমার কাছে এসে বলতেন, প্রযোজকরা চাপ দিচ্ছে। শেষ পর্যন্ত সব দোষ আমার ওপরই পড়ল।’

সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। একসময় জনপ্রিয়তা পেলেও এখন আর পর্দায় খুব একটা দেখা যায় না তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com