1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

এবার বিহারের একাংশের দাবি নেপালের, বাঁধ নির্মাণে বাধা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে নেপাল। চারদিন আগে ভারতের ওই তিন এলাকাকে নিজেদের দাবি করে পার্লামেন্টে মানচিত্রও সংশোধন করে নেপাল সরকার। এবার বিহারের একটি অংশ নিজেদের বলে দাবি করলো কাঠমান্ডু। এমনকি ওই অংশে থাকা একটি বাঁধ সংস্কারের কাজেও ভারতকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নেপালের বিরুদ্ধে।

রোববার ভারতের বন্যা নিয়ন্ত্রণথ অধিদফতরের প্রকৌশলী উমা নাথ রাম ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন।

নেপালের পার্লামেন্টে ভারত নিয়ন্ত্রিত ভূমিসহ নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদনের দুদিন পরই বাঁধ নির্মাণে বাধা দেওয়ার খবর এলো।

জানা গেছে, গত ৪ জুন বিহার সরকারকে বাঁধ নির্মাণে বাধা দিলেও তা প্রকাশ্যে আসে শনিবার। ওই অঞ্চলকে নো ম্যানস ল্যান্ড দাবি করে এই বাধা দেয় নেপাল।

বিহারের বন্যা নিয়ন্ত্রণ বিভাগের প্রকৌশলী উমা নাথ বলেছেন, লাল বাকাইয়া নদীতে প্রায় প্রতি মৌসুমের বন্যার সৃষ্টি হয়। তাতে প্রতি বছর বাঁধ মেরামত করতে হয়। এবারও মেরামতের পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু কাজ অর্ধেক শেষ হতেই নেপাল থেকে কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা এতে বাধা দেন।

আলোচনা করে বিষয়টির সুরাহা করতে চেয়েছিলেন বিহার সরকার। কিন্তু নেপাল কিছুতেই সংস্কারের কাজ করতে দেবে না। তারা জলসম্পদ দফতরের কর্মীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com