1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

২৫২ দিন গুম ছিলেন নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি নাহিদ

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নরসিংদী : প্রায় সাড়ে আট মাস (২৫২ দিন) গুমের শিকার হয়ে বন্দি জীবন কাটিয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। ওই সময় তিনি অসহনীয় নির্যাতনের শিকার হন। এর মধ্যে আড়াই মাস প্যারালাইসিস অবস্থায় ছিলেন তিনি।

জানা যায়, ২০১৪ সালের পর থেকে সরকার পতনের আন্দোলনে নামে বিএনপি। নরসিংদীতে সেই আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। ২০১৯ সালে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের সময় নাহিদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর একটি মিছিল নরসিংদী শহরে প্রবেশ করলে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলিতে অনেকেই আহত হন।

এরপর ২০১৯ সালের ৬ জুন গভীর রাতে কালো রঙের দুটি পাজেরোসহ তিনটি গাড়িতে করে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাহিদের বাড়িতে হানা দেয়। পিস্তলের মুখে তাকে জিম্মি করে চোখ-মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। এ দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরিবারের পক্ষ থেকে সব জায়গায় খোঁজাখুঁজি করলেও প্রশাসন কখনো গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি।

নাহিদ জানান, পুরো বন্দি জীবনে তার হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় রাখা হতো। দাঁড়িয়ে থাকতে না পারায় তাকে এক কাত করে শোয়ানো হতো। মাসের পর মাস চিকিৎসাবঞ্চিত অবস্থায় শরীরে পচন ধরে যায়। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ১৫ মিনিট সময় দেয়া হতো খাওয়া ও টয়লেটের জন্য। নিয়মিত বিদ্যুতের তারে শর্ট দিয়ে নির্যাতন করা হতো। লোহার রড ও রোল দিয়ে পেটানো হতো। এতে তিনি প্রায় আড়াই মাস প্যারালাইসিস অবস্থায় পড়ে ছিলেন।

প্রায় সাড়ে আট মাস পর টাঙ্গাইলের মধুপুরের গভীর জঙ্গলে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায় গুমকারীরা। পরে পুলিশ তাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। এভাবে বেঁচে ফিরলেও তার জীবন ও পরিবার এক দুঃস্বপ্নের ভেতর দিয়ে যায়।

সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, আমাকে নির্জন এক স্থানে রাখা হয়েছিল। প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয় কাজ করেছে। ভাবতাম আমার লাশ পরিবার পাবে তো? অমানবিক নির্যাতনের কারণে আমি ভেবেছিলাম আর সুস্থ হয়ে রাজনীতিতে ফিরতে পারবো না। তবে আল্লাহর রহমতে আমি আজও বেঁচে আছি এবং রাজনীতির মাঠে আছি। যতদিন বেঁচে থাকবো, ততদিন গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জননেতা খায়রুল কবির খোকনের নির্দেশে কাজ করে যাবো।

কান্নাজড়িত কণ্ঠে নাহিদ বলেন, মায়ের মৃত্যুর সময় আমি পাশে থাকতে পারিনি। জানাজায়ও অংশ নিতে পারিনি। হাসিনা সরকার আমাকে ১১টি মামলা দিয়ে জেলে ভরেছিল। একটি মামলায় জামিন পেলে আরেকটি দিতো। আদালত, জেল আর পুলিশি নির্যাতন- এভাবেই কেটেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৭ বছরের দুঃশাসনে আমার জীবন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com