1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, এই মুহূর্তে আমাদের লক্ষ হলো, লাখ লাখ মানুষ ঈদে বাড়িতে এসেছে, তাদেরকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নিয়ে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার ব্যবস্থা করা। আমরা চাই মানুষের ফিরতি যাত্রা নিরাপদ হোক।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে অবস্থানরত ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভোলার ইলিশাঘাট বাংলাদেশের ব্যস্ততম নদীবন্দরের একটি, প্রচুর জাহাজ চলাচল করে এই ঘাট দিয়ে। সুতরাং ঘাটের আধুনিকরণ সময়ের দাবি, সেটি আমরা করবো, ঈদ যাত্রা শেষ হলে আমরা কাজ শুরু করবো।

মানুষের ফিরতি যাত্রা নিরাপদ করতে সংশ্লিষ্টরা কাজ করছেন। এ ছাড়া, তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দ্রুত সেসব সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

এ সময় ভোলা জেলা প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিএ এর ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল থেকে স্পিডবোট যোগে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ভোলার গুরুত্বপূর্ণ লঞ্চঘাট পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া, লঞ্চ কতৃপক্ষকে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com