1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন, অতীত নিয়ে মুখ খুললেন দীঘি

  • আপডেট টাইম :: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, বন্ধুত্বের বাইরে গিয়ে হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। এমনকি বিয়ের সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল ভক্তদের মুখে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিষয়টি পরিষ্কারভাবে জানালেন দীঘি।

সম্প্রতি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর ফের তাদ্র সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠে। এবার সংবাদমাধ্যমে দীঘি এ বিয়ে কথা বলেন। তিনি জানান, তৌহিদের সঙ্গে তার পরিচয় হয় একটি টেলিভিশন অনুষ্ঠানে। সেখান থেকেই শুরু বন্ধুত্ব। কিন্তু হঠাৎ করেই বিষয়টি ভাইরাল হয়ে গেলে দুজনেই বিব্রত অবস্থায় পড়েন। দীঘির ভাষায়, আমরা কেউই প্রস্তুত ছিলাম না বিষয়টি এত বড় আকার নেবে। অনেকেই ভেবেছিলেন আমরা সম্পর্কে আছি, কিন্তু আমরা কখনোই তা বলিনি। বরং তৌহিদ এ ব্যাপারে আরও কড়াকড়ি ছিল।

অভিনেত্রী আরও জানান, অতিরিক্ত আলোচনা ও ভুয়া খবরের কারণে পরিবারের পক্ষ থেকেও চাপ সৃষ্টি হয়। ফলে দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন। দীঘির কথায়, একটা সময় এমন এসেছিল যে প্রায় এক বছর থেকে দেড় বছর আমাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগই ছিল না।

প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আবারও আলোচনায় আসেন। তবে তার ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জনের মাঝে দীঘির এই বক্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com