1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রামুতে বেপরোয়া শ্যামলীর চাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

কক্সবাজার : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের পাশে (মোরাপাড়া) বেপরোয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক যাত্রী। বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, বায়েজিদ বোস্তামির আতুরার ডিপুর নুর আহমদ আহমদের ছেলে জানে আলম এবং পাহাড়তলীর মকবুল আহমদের ছেলে জামাল আহমদ।

আহতদের মাঝে শিশির দে নামে একজনের নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি। বাকিদেরও নাম-ঠিকানা পাওনা যায়নি। হতাহত সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারমুখী প্রাইভেটকার ও চট্টগ্রামমুখী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কারটি বাসের নিচে আটকে যায়। সেখান থেকে নিহতদের উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে শিশিরকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামু ক্রসিং তুলাতলী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, চট্ট মেট্টো গ-১৩-৫২১১ নম্বরের প্রাইভেটকারটির সঙ্গে ঢাকা মেট্টো ব-১৫-১১০৫ নম্বরের শ্যামলী বাসের সংঘর্ষ হয়। এতে কারের তিন যাত্রী নিহত হন। গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

গাড়িগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যানচলাচল স্বাভাবিক করতে রাত ১টায়ও তারা ঘটনাস্থলে রয়েছেন বলে উল্লেখ করেন ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com