1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পারমাণবিক বোমা তৈরির হুঁশিয়ারি দিলো ইরান

  • আপডেট টাইম :: রবিবার, ১২ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা জানিয়েছেন, ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তেহরানের পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া উপায় থাকবে না। রোববার উপদেষ্টা কামাল খারাজি এ কথা বলেছেন।

ইরানের পারমাণবিক মতবাদে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে কামাল বলেন, ‘আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।’

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুতে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

২০১৯ সালে আয়াতুল্লাহ খামেনি পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী বলেছিলেন, ‘পশ্চিমের দেশগুলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিচ্ছে।’

এরপর থেকেই ইরানের পারমানবিক বোমা তৈরির ব্যাপার নিয়ে আশঙ্কা প্রকাশ করছে পশ্চিমারা। উপদেষ্টা কামালের দাবি নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com