1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীন-ভারত উত্তেজনা : এশিয়ায় সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীন-ভারত বিরোধের কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সেনা মোতায়েন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপ থেকে সরিয়ে এসব সেনা সদস্যকে চীনের নিকটবর্তী ঘাঁটিগুলোতে মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সম্প্রতি জার্মান ঘাঁটি থেকে কিছু সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ব্রাসেলস ফোরামে মাইক পম্পেওয়ের কাছে এর কারণ জানতে চাইলে তিনি জানান, সেনাদের অন্যত্র পাঠানো হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে চীনের কমিউনিস্ট পার্টির সরকারের আচরণে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালায়েশিয়া, ফিলিপাইনস ও দক্ষিণ চীন সমুদ্র এলাকা বড় বিপদের মুখে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ঠিকঠাক জায়গায় মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে।

পম্পেও বলেন, ট্রাম্প প্রশাসন দু’বছর আগে মার্কিন সেনাবাহিনীর কৌশলগত বিন্যাস পর্যালোচনা করে। সেসময় যুক্তরাষ্ট্র যেসব হুমকির মুখোমুখি হয়েছিল তা পর্যালোচনা এবং গোয়েন্দা, সামরিক , সাইবারসহ নিজস্ব সম্পদগুলো কীভাবে বন্টন করা উচিত সে বিষয়ে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছিল।

এদিন চীনের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, জাতিসংঘ, হংকংসহ একাধিক আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন পম্পেও। পাশাপাশি, প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে চীনা গোয়েন্দা সংস্থার সমর্থনপুষ্ট উল্লেখ করে প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসা করতে অন্য দেশগুলোকে বাধ্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সূত্র: পলিটিকো, হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com