1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

জামিন পেলেন নবজাতকসহ কারাগারে যাওয়া সেই মা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা : খুলনায় একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় মানব পাচার আইনে করা মামলায় জামিন পেলেন শাহাজাদী ও তার মা নার্গিস বেগম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার। এর আগে এদিন সকালে খুলনা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন করা হলে বিচারক মো. শরীফ হোসেন হায়দার বিশেষ বিবেচনায় বিনা জামানতে তাদের জামিন দেন।

আসামিপক্ষের আইনজীবী শেখ রফিকুজ্জামান জানান, সকালে আদালতের আদেশের অনুলিপি তুলে খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

খুলনা কারা কর্তৃপক্ষের জেলার মোহাম্মদ মুনীর হোসাইন জানান, জামিনের কপি পাওয়ার পরে নার্গিস বেগমকে কারাগার থেকে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহাজাদীকে মুক্তি দেয়া হয়।

প্রসঙ্গত, গত রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মানব পাচার আইনে করা এক মামলায় আদালতে হাজিরা শেষে মা শাহাজাদীকে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পরে বিকেলে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ। এ সময় প্রিজন ভ্যান করে মায়ের সঙ্গে কারগারে গেল ১১ দিনের নবজাতক শিশুটি। এর আগে গত এক সপ্তাহ ধরে খুলনার একটি হাসপাতালে ছিলেন শাহাজাদী। শিশুটি মায়ের সঙ্গেই ছিল।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর খুলনার রূপসা থানার একটি হাসপাতালে শাহাজাদী (৩৬) কোল জুড়ে আসে পঞ্চম কন্যাশিশু। এদিকে, ছেলের আশায় থাকা স্বামী সিরাজুল ইসলাম মেয়ে জন্ম নেয়ায় তাকে রেখে হাসপাতাল ছেড়ে চলে যান আর খোঁজ নেননি।

এরপর ১৫ সেপ্টেম্বর ঘটে অঘটন। একই হাসপাতাল থেকে আরেক প্রসূতির নবজাতক ছেলে চুরি হয়। পুলিশ দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটিকে উদ্ধার করে শাহাজাদীর মা নার্গিস বেগমের (৫৫) কাছ থেকে। আটক হওয়ার পর তিনি দাবি করেন- মেয়ের সংসার টিকিয়ে রাখতেই এ কাজ করেছিলেন।

এ ঘটনায় শিশুর বাবা মো. মির্জা সুজন মানব পাচার আইনে মামলা করেন। মামলায় শাহাজাদী ও তার মা দুজনকেই আসামি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com