1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

৭ মামলায় জামিন: গোপনে ভারতে পালালেন আ’লীগ নেতা চন্দন

  • আপডেট টাইম :: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

শেরপুর : হত্যা মামলাসহ মোট ৭টি মালায় জামিন নিয়ে সবার অগোচরে ভারতে পারি জমিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এর কিছুক্ষণের মধ্যেই গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান বলে খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে গুরুত্বপুর্ণ মামলার আসামী ও জেলার হেভিওয়েট আওয়ামী লীগ নেতা চন্দন পালিয়ে ভারতে যাওয়ার ঘটনায় জেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ বলেন, “হত্যা মামলাসহ সাত মামলার আসামি কিভাবে মুক্তি পেয়ে দেশ ছাড়ল?”

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী অভিযোগ করে বলেন, “ আওয়ামী লীগের বড় নেতার মুক্তি এবং দেশ ছাড়ার পেছনে টাকা ও প্রভাবশালীদের ভূমিকা রয়েছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া।”

কারাগার সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড চন্দন পালকে গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালতের আদেশে মুক্তি দেওয়া হলেও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আবারও জেল গেইটে গ্রেফতার করা হয়। পরে রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা জজ আদালতে ওই মামলায় জামিন হলে সোমবার সকালে তিনি কারাগার থেকে অতি গোপনীয়তার সঙ্গে কারামুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা কারাগারের জেলার আব্দুস সেলিম।

এদিকে একদিন পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে শহরে ‘টক অব দ্য টাউন’ এ পরিণত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন একজন শীর্ষ নেতার গোপন মুক্তি ও দেশত্যাগে আমরা হতাশ। প্রয়োজনে আবারও আন্দোলনে নামব।”

শহর বিএনপির নেতা ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান জানান, তিনি কেবল উচ্চ আদালতের জামিনের বিষয়টি শুনেছেন, বিস্তারিত জানেন না।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ অক্টোবর চন্দন পালকে ভারত যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ আটক করে শেরপুর পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শেরপুরের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত তাকে কারাগারে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com