1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ব্রাজিলে ৩ হাজার জন পেলো অক্সফোর্ডের টিকা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে মঙ্গলবার থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার ট্রায়াল শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত ৩ হাজার জনের শরীরে প্রয়োগ করা হয়েছে এই টিকা। খবর সিএনএনের।

পরীক্ষামূলকভাবে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, সেবিকা ও অ্যাম্বুলেন্স চালক। মূলত এরাই করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝূঁকিপূর্ণ। এ ছাড়া কিছু স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হয়েছে, যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। শর্ত ছিল তাদের অবশ্যই করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে ফার্মাসিউটিক্যালস কোম্পানি অস্ট্রাজেনেকাকে অক্সফোর্ডের তৈরি প্রতিশ্রুতিশীল টিকার ট্রায়ালের অনুমতি দিয়েছিল।

ব্রাজিলকে কেন এই টিকার ট্রায়ালের জন্য নির্বাচন করা হলো? কারণ, করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের একটি ব্রাজিল। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৫৬ হাজারের অধিক।

শুক্রবার (২৬ জুন) দেশটিতে ৪৬ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯৯০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com