1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় গুলি, দুই পুলিশসহ নিহত ৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য ও একজন নারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মেক্সিকো শহরের জননিরাপত্তা বিভাগের সচিব আহত হয়েছেন। শুক্রবার সকালে সন্ত্রাসীরা এ হামলা চালায়। খবর সিএনএনের

হামলার ঘটনাটি টুইট করে জানান সিটি মেয়র ক্লাউডিয়া শেইনবাম।

টুইটবার্তায় শেইনবাম বলেন, শহরের জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গার্সিয়া এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

জালিস্কোভিত্তিক সন্ত্রাসী গ্রুপ সিজেএনজি এ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন সিটি মেয়র।

এ হামলায় সিজেএনজি জড়িত সন্দেহে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তা বিভাগের সচিব আলফনসো দুরাজো। এ ঘটনায় ১২ সন্দেহভাজনকে আটক করেছে মেক্সিকো পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com