1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষাধিক

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটার্সের ডাটা অনুযায়ী বিশ্বের ২১৩ টি দেশ, বিভিন্ন অঞ্চল ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে মৃতের সংখ্যা ৫ লাখ ৬২৫ জন।

যথারীতি আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৫২ হন। আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছে ৫৭ হাজার ১০৩ জন।

তৃতীয় সর্বোচ্চ ৪৩ হাজার ৫১৪ জন মারা গেছে যুক্তরাজ্যে। ইতালিতে মারা গেছে ৩৪ হাজার ৭১৬ জন। ফ্রান্সে মারা গেছে পঞ্চম সর্বোচ্চ ২৯ হাজার ৭৭৮ জন। স্পেনে ২৮ হাজার ৩৪১ জন। আর মেক্সিকোতে ২৫ হাজার ৭৭৯ জন।

ভারতে করোনায় প্রাণ হারিয়েছে ১৬ হাজার ১০৩ জন। এ ছাড়া ইরানে ১০ হাজার ৩৬৪ জন, বেলজিয়ামে ৯ হাজার ৭৩২ জন ও জার্মানিতে ৯ হাজার ২৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com