1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ওনারা ভিডিওর সব কথা রাখেন নাই, কেটে-ছেঁটে প্রচার করেছে: রিপন মিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে থাকা কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া এবার মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে প্রকাশ্যে এলেন, জানালেন নিজের অবস্থান এবং ঘটনার আসল রূপ।

গত মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে পরিবারকে অবহেলা, স্ত্রী-সন্তান অস্বীকার এবং বাবা-মাকে না দেখার অভিযোগ উঠে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক, ট্রল ও সমালোচনা। বুধবার (১৫ অক্টোবর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিপন মিয়া জানান, ঘটনাটি পুরোটাই ভুল ব্যাখ্যা ও ভুল উপস্থাপন।

তিনি বলেন, “ঘুম থেকে উইঠা চা স্টলে গেছিলাম, তখন কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল। মজা করতে বলল, আমি ছন্দ বলছি। পরে হঠাৎ করে পরিবার নিয়ে কটাক্ষ শুরু করে, আমি বউ-সন্তান অস্বীকার করি কিনা—এইসব প্রশ্ন। মাথা গরম হইয়া যায়।”

তিনি আরও বলেন, “আমি গুছায়া কথা বলতে পারি না, এই কারণেই সাংবাদিকদের এড়িয়ে চলি। ওনারা ভিডিওর সব কথা রাখেন নাই, কেটে-ছেঁটে প্রচার করছে।”

বাবা-মাকে অবহেলার অভিযোগ প্রসঙ্গে রিপন বলেন, “আমি আধাপাকা ঘর বানাচ্ছি। বউ-বাচ্চা এক রুমে থাকুম, মা-বাবা আরেক রুমে থাকবেন। আমি কি তাদের দেখি না? কয় মাসে টাকা দিইনি, বলেন?”

এক প্রশ্নে রিপন জানান, স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও রিপোর্টে তিনি যে বিয়ে অস্বীকার করেন, তা ছিল মজা করতে গিয়েও রাগের মাথায় বলা। বলেন: “অনেক আগেই ভাইসাবদের ভিডিওতে বিয়ের কথা বলছি। ওইদিন বারবার জিজ্ঞেস করায়, শেষে রেগে ত্যাড়া করে বলছি—আমি বিয়ে করি নাই।”

রিপনের মা ফাতেমা বেগম বলেন, “আশপাশের কত মানুষ কয়, “তোমার ছেলে লাখ লাখ টাকা কামাই করে, বিদেশ ঘুরে, তোমারে কী দিছে।” এরা আওয়ার পর আমি বুজ্জি না হেরা যে সাংবাদিক। মনে করছি, আমরারে সাহায্য করব আরও। আমার ছেলেও আরও উপরে উঠব। লোভে পড়ছিলাম বাপ। লোভে পড়ে কুড়াল দিয়া আমার বাপটারে (রিপন) শেষ করলাম। কত কষ্ট কইরা বড় করছি ওরে, আইজকা আমি কী করলাম।” তিনি আরও বলেন, “তিন ছেলেই আমাদের দেখে। ছোট মাইয়াডারেও তো রিপনই পড়ায়।”

পেশায় কাঠমিস্ত্রি রিপন জানান, কনটেন্ট বানানো তার শখ, জীবিকা নয়। “ভাই, আমি কাঠমিস্ত্রি। ভিডিও বন্ধ করে দিমু, কিছু যায় আসে না। আল্লাহর রহমতে সব পারি। কর্ম জানা মানুষ আটকে থাকে না।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com