1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

চলতি সপ্তাহেই নতুন দলের নিবন্ধন চূড়ান্ত হবে: ইসি সচিব

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক :  চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত করবে বলে জানিযেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

সচিব আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে।

এ সময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছে।

এছাড়া সংস্কার কমিশনে সুপারিশ অনুযায়ী কমিশন কী কাজ করেছে, তাও জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ বিষয়েও প্রতিনিধি দল জানতে চেয়েছে বলে জানান ইসি সচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com