1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের ঈদ শুভেচ্ছা বিনিময় নালিতাবাড়ীতে সভাপতি-সম্পাদক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৩ বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জ : গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারসহ নবগঠিত কমিটির ৪৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দিয়ে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগ করেন বলে জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৯ নেতার পদত্যাগের বিষয় নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আল আমীন সরদার ও সাংগঠনিক সম্পাদক কেএম নাজমুল ইসলামসহ মোট ৬৩ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৪৯ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই— সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সম্মিলিতভাবে আমাদের পদ থেকে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।

এ বিষয়ে সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার  বলেন, সদ্য ৬৩ সদস্য বিশিষ্ট আমাদের জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে সাবেক যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে কমিটিতে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে নেতাকর্মীদের মাঝে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে মনক্ষুণ্ন হয়ে আমিসহ ৬৩ সদস্যদের মধ্যে ৪৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছে। মূলত, এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করেছে বিভাগীয় উপকমিটি। রোববার আমরা কেন্দ্রীয় কমিটির ইমেইলে সবাই সবার মতো করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

গত ২৪ অক্টোবর গোপালগঞ্জ জেলা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com