1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী সরকারী প্রকল্পের পাওয়ার টিলার নিয়ে বিভ্রাট-দ্বন্দ্ব ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ শ্রীবরদী সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ শ্রীবরদী সীমান্তে পুশ-ইন চেষ্টা, ২ জনকে ফেরত পাঠাল বিজিবি চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।’ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন। ওই দিন শহীদ পরিবার ও আহতদেরও সঙ্গে রাখুন। আমরা সেদিনই এনসিপির পক্ষ থেকে সনদে সই করব।’

তিনি বলেন, ‘আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল স্যার কোনো টালবাহনা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করায় এটা হারিয়ে যাওয়ার ভয় ছিল। এনসিপি ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে, এর সুফল এখন জনগণ পাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বাহাত্তরের পচা সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।’

রাজনৈতিক ইঙ্গিতে তিনি বলেন, ‘রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে তারা সেফ এক্সিট পাবে না—মানুষ বিচার করবে।’

সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা ক্যান্টনমেন্টের পেছনের দরজা দিয়ে বা কোনো অ্যাম্বাসিতে গিয়ে ক্ষমতা নিতে চাই না। মানুষ আমাদের ভোট দেবে, কারণ আমরা জনগণের ম্যান্ডেটেই বিশ্বাস করি।’ তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ‘অথর্ব’ বলে সমালোচনা করে বলেন, ‘যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে—এক দল ভারতে, আরেক দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com