1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে। এ কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কারণে বিকল্প ব্যবস্থায় তাদের পরবর্তীতে বিমানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির। তবে যাত্রী বোর্ডিং চলাকালীন বিমানটি বোর্ডিং ব্রিজের সাথে ধাক্কা লাগায় এর একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা ইতোমধ্যেই বিমানের প্রযুক্তিগত অবস্থার পরীক্ষা শুরু করেছেন। পরীক্ষার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, বিমানটি উড্ডয়নের জন্য নিরাপদ কিনা। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন এবং কাঠামোগত অংশ প্রয়োজন অনুযায়ী মেরামত করা হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ ঢাকা পোস্টকে জানান, ‘বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উড্ডয়ন স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পরিচালকের বক্তব্য অনুযায়ী, দুপুর আড়াইটায় বিকল্প বিমানে যাত্রীরা সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com