1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক: বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ঢাকা : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যা থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো উপায় হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো।’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে। তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের মাঠ দরকার, খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।’ যুবসমাজকে মরণফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন,‘ আমাদের দেশে এটি তুলনামূলকভাবে নতুন হলেও, আমরা জাতি হিসেবে অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি। বেসবলও একসময় জনপ্রিয়তা পাবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন,‘হলিউডের সিনেমায় বেসবল খেলা দেখেছি-এটি পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে। আশা করি, এই খেলায় অভ্যস্ততা গড়ে উঠলে আমাদের যুব সমাজ যেমন উপকৃত হবে, তেমনি বিশ্ব দরবারে দেশের সুনামও বৃদ্ধি পাবে।’

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মোট ১২টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com