1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে “শ্রেষ্ঠ জেলা” ও শ্রেষ্ঠ পুলিশ সুপার” নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়ের সভাপতিত্বে অত্র রেঞ্জের সেপ্টেম্বর-২০২৫ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে সেপ্টেম্বর-২০২৫ ইং মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।

সভায় “শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে সম্মানিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে দৃঢ় বিশ্বাস সকল সদস্যদের মাঝে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com