1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ঢাকা : সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

উদ্ধার হওয়া শিশুরা হলো— তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রোববার (২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৫টায় রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান পরিচালনা করে চারজন শিশুকে উদ্ধার করে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল। উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com