1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছে: পুলিশ হেডকোয়ার্টার্স

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৮ হাজার পুলিশ সদস্য ‘নির্বাচনী প্রশিক্ষণ’ সম্পন্ন করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটকেন্দ্র নিরাপত্তা, সংঘাত নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ নির্দেশনা পেয়েছেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

এদিকে সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপির সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত করার আগে আনসার-ভিডিপির সদস্যদের পুলিশের বিশেষ শাখার (এসবি) সহয়তায় ভেরিফিকেশন (যাচাই-বাছাই) প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তাদের প্রশিক্ষণ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে পুলিশের সহায়তায় শৃঙ্খলা রক্ষা, ব্যালট পরিবহন নিরাপত্তা ও জনগণের নিরাপত্তায় তারা নিয়োজিত থাকবেন।

আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ তত্ত্বাবধানে একটি সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com