1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

সিইসি জানিয়েছেন আমজনতার দলের বিষয়টি কমিশন সভায় তোলা হবে

  • আপডেট টাইম :: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ঢাকা : আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের বিষয়টি কমিশনের পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

তিনি বলেন, একটি দল নিবন্ধন না পেয়ে ইসি ভবনের ফটকে আন্দোলন করছে, এমন অনেক দল নিবন্ধন পায়নি। এ বিষয়ে সিইসির কাছে অনুরোধ করেছি– সামনে নির্বাচন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন।

‘সিইসি বলেছেন, বিষয়টি আমি কমিশনের পরবর্তী বৈঠকে তুলব এবং এ বিষয়ে আলোচনা করা হবে।’

সিইসির সঙ্গে বৈঠকে আবারও আওয়ামী লীগের পাশাপাশি জাপা ও ১৪ দলের শরিকদের ভোটের বাইরে রাখার অনুরোধ করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দিলে তারা আগামী জাতীয় নির্বাচন বানচাল করে দেবে, ভোটকেন্দ্রে মারামারি ও কেন্দ্রে সংঘর্ষে লিপ্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com