1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি

  • আপডেট টাইম :: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক : শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যমানের একটি শাড়ি নির্বাচন করেন। শাড়িটি গত ১৮ জানুয়ারি তার বাসায় পৌঁছে দেয়া হয়। শর্ত অনুযায়ী, তিনি শাড়িটি পরিধান করে পেজটির প্রমোশন করবেন বলে ভয়েস ও টেক্সট মেসেজে আশ্বস্ত করেছিলেন।

তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও তিনি প্রমোশন করেননি এবং গত ছয় মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত তার মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com