1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের ঈদ শুভেচ্ছা বিনিময় নালিতাবাড়ীতে সভাপতি-সম্পাদক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৩ বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল পেন্টাগনের সংবাদ সম্মেলনে নিজেদেরই সংবাদমাধ্যম নিষিদ্ধ শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

অনশনরত আমজনতার তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় কমিশনের সামনে ৫০ ঘণ্টার অনশনরত দলটির সদস্য সচিব মো. তারেক রহমানকে বিএনপির পক্ষ থেকে সংহতি জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তারেক রহমানের পাশে দাঁড়ান বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় রিজভী বলেন, ‘আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা কেন দেওয়া হলো না, বুঝতে পারলাম না।’

তিনি আরও বলেন, ‘তারেক এ দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। সে একটি রাজনৈতিক দল গঠন করেছে বৈধতার জন্য। সে তো গোপন রাজনৈতিক দল গঠন করতে চায়নি, আইনসম্মত দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকত, তাহলে গোপন দল করে রাষ্ট্রবিরোধী কাজ করত। রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সংগত কারণে এই অনশন কর্মসূচির প্রতি বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com