1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

বিমানবন্দরের সেই আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া আনসার সদস্য জেনারুল ইসলামকে তাৎক্ষণিক চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৫ নভেম্বর রাতে অন্যদের মতো নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম। তিনি লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি হতে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করে ঘটনাস্থলেই ধরা পড়েন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনাক্রমে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো ধীরে ধীরে হ্রাস পেলেও সমূলে উৎপাটন করতে আরও অধিক মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

ইতোমধ্যে বাহিনী প্রধান পে-কমিশন চেয়ারম্যানের কাছে আনসার সদস্যদের যৌক্তিক বেতন বৃদ্ধির আবেদন করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাতে সংবেদনশীল ঝুঁকিপূর্ণ ডিউটির ক্ষেত্রে আনসার সদস্যদের আরও বেশি নিবেদিত ও নৈতিক অবস্থানকে সুদৃঢ় করতে প্রেষণামূলক পদক্ষেপ অধিক কার্যকর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com