1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

পতেঙ্গায় ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ আটক ৬

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমার থেকে আসা প্রায় ২৬ লাখ টাকার বার্মিজ পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২ হাজার ৫০০ প্যাকেট সিগারেট, ৪৫টি বার্মিজ শাড়ি এবং আরও বেশ কিছু আমদানিনিষিদ্ধ সামগ্রী। কোস্টগার্ড জানিয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য মিয়ানমার থেকে আনা হচ্ছিল।

শুক্রবার (৭ নভেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে পণ্য ও বোট জব্দ করেন। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com