1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভোরে ভেসে ওঠে। রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী এবং ইসমাইল ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেন।

সোমবার ভোরে স্থানীয় বড় একটি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, ওই দুই শিশু মাঝেমধ্যেই স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামতো। তবে ভালোভাবে সাঁতার জানতো না।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com