1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ মনোনীত প্রার্থী রুবেলের মতবিনিময় দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠনের প্রত্যয় নয়া প্রশাসক পলাশের নকলায় টিফিনের টাকা বাচিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম বর্ষার পানি সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করতে চাই: প্রধানমন্ত্রী নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪ নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে জামালপুরে আহত ৭ ৪২টি জেলা পরিষদে ‘দলীয় প্রশাসক’ নিয়োগে জামায়াতের প্রতিবাদ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি, অভিযোগ তারেকের

  • আপডেট টাইম :: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ঢাকা : ডেসটিনি গ্রপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলেছে অভিযোগ তুলেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এ অভিযোগ করেন। টানা ১০০ ঘণ্টার ধরে তিনি অনশন করছেন।

মো. তারেক রহমান বলেন, ডেসটিনির দলকে (আম জনগণ পার্টি) দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেছেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলে এখনই সেই দলের নিবন্ধন বাতিল করুন।

নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কি না, আর কী প্রমাণ আছে আপনার হাতে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কীসের আলোচনা। ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা।

তারেক বলেন, আমার দল নিবন্ধন পাইনি বলে অভিযোগ করছি, তা নয়। রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক থাকে আপনি ভালো গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিফুল আমীন হচ্ছে রাজনীতিতে তেমন। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।

তিনি বলেন, তিনি জুলাই কী আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ ত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনে ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে।

গত ৪ নভেম্বর থেকে নিবন্ধনের দাবিতে ইসির মূল ফটকের সামনে অনশন করছেন তারেক। তিনি বলেন, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার শরীর তা বলছে। ইসির একজন যুগ্ম সচিব বৃহস্পতিবার (৬ নভেম্বর) এসে আমার বক্তব্য শুনে গেছেন। তারা এখনো কোনো জবাব দেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com