1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ীতে জাল টাকার নোটসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): ২১টি জাল টাকার নোটসহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ি থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার ভেদীকুড়া উচ্চ বিদ্যালয় এলাকার পাকা সড়কে অটোরিকশায় যাওয়ার পথে ধাওয়া করে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বেশকিছু দিন যাবত ঢাকা থেকে এবং ভারত থেকে সীমান্ত পথে আনা জাল টাকার ব্যবসা করছিল একাধিক চক্র। সম্প্রতি পুলিশ চক্রটি ধরতে চেষ্টা করছিল। শনিবার রাতে একটি অটোরিকশাযোগে চালকসহ তিনজন নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। পথিমধ্যে ভেদীকুড়া উচ্চ বিদ্যালয় এলাকার পাকা রাস্তায় টহল পুলিশের সন্দেহ হলে তাদের ধাওয়া করে। এসময় অটোরিকশা চালকসহ দুইজন অটোরিকশা নিয়ে পালিয়ে গেলেও মেহেদী হাসানকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জালনোট জব্দ করা হয়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের আইনের আওতায় আনতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com