1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নির্বাচন অফিসে বিএনপির হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুরে কাজ না করার অভিযোগ তুলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। ঘটনায় তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিএনপির নেতাকর্মীরা তাদের কাজ না করার অভিযোগ তুলে আওয়ামী লীগপন্থী বলে আখ্যা দিয়ে অফিসে হামলা চালায় ও ভাঙচুর করে। এসময় নির্বাচন কর্মকর্তাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাদের হামলায় তিনজন আহত হন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে তার অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন। আমাদের সঙ্গে কথা না বলেই তিনি চেয়ার ছেড়ে অন্যত্র চলে যান এবং অফিসে উপস্থিতদের ভিডিও করতে নির্দেশ দেন। তখন আমরা বলি, এখানে ভিডিও করার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে সাধারণ জনগণ নানা হয়রানির শিকার হয়। সে বিষয়েই আমরা কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তিনি কথা না শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সরকারি অফিস ভাঙচুর ও সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে। মামলা করার প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। যদি নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে তা লিখিতভাবে দেওয়া উচিত ছিল। নির্বাচন কর্মকর্তা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com