1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- রুমানা কবির (৩৯) এস এ কবীর (৪৭), মো. আজিজ (৪০), মো. শরস মিয়া (২১), মো. আশিক (২২), মো. শাওন মোল্লা (২০), মো. মহিন আহমেদ (২২), মো. আশিক হোসাইন (২৪), মো. জুয়েল মিয়া (২৫), মো. জাহিদ (১৮), মো. মোস্তাক (১৮), মোহাম্মদ বাকি বিল্লাহ (২০), মো. জুবায়েদ ইবনে হোসাইন (২০), রফিজুল (৩৫), আসিফ (২৩), মো. কাছফিম (২২), আশিকুর রহমান (২৩), মো. রিপন (৪০), মো. কাউসার (২৯) ও মো. নোমান ওরফে বিজয় (২৪)।

তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রোববার (৯ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com