1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

তেহরানে ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১৯

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

সিনা আথার ক্লিনিকে ওই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্যাস লিক থেকেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তেহরানে বিস্ফোরণের সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই। এটি একটি দুর্ঘটনা। গ্যাস লিক থেকেই ওই ক্লিনিকে বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

এদিকে, উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জন নারী এবং ৯ জন পুরুষ। বিস্ফোরণের পর সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে তেহরানের ওই ক্লিনিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অপর একটি ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর ওই ক্লিনিক ভবনের ছাদে ওঠার চেষ্টা চালিয়ে করছেন দমকল কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com