1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণীসম্পদ চত্বরে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা অংশ নেন।

প্রদর্শনীতে ২০টি স্টলে দেশি-বিদেশি গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, গাড়ল, পাখি, ডিমসহ নানা ধরনের গৃহপালিত প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে খামারিদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বে থাকা শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হাসান সাগর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com