1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

শরণখোলায় পানির উৎস রক্ষা বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় নবপল্লব প্রকল্পের আওতায় আইডিই বাংলাদেশের মুল্যায়ন কমিটি গঠন সংক্রান্ত ও পানির উৎস রক্ষা বিষয়ক এক দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৬ নভেম্বর সকাল দশটায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন, আই’ডি’ই বাংলাদেশের ফিল্ড টিম লিডার মোঃ কামরুজ্জামান, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ জহিরুল ইসলাম, রুপান্তরের প্রোগ্রাম ম্যানেজার আলমগীর হোসেন মিরু, উত্তরণের শরণখোলা এরিয়া ম্যানেজার নাজমিন নাহার, রায়েন্দা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাওসার আকন, ধানসাগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক শিকদার, ব্যবসায়ী নইন আবু নাঈম।

সভায় জানানো হয় সুন্দরবন উপকূলীয় এলাকা হওয়ায় শরণখোলা উপজেলার গ্রাম গুলোতে বিশুদ্ধ খাবার পানির প্রবল সংকট। সেই সমস্যা নিরসনে নবপল্লব প্রকল্পের আওতায় আইডি বাংলাদেশের বাস্তবায়নে উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে বন্ধ থাকা বা নষ্ট হয়ে যাওয়া পানির বিভিন্ন উৎসগুলোকে চিহ্নিত করার লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট প্রাথমিক মুল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।
এ সময় শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম মেহেদী হাসান বলেন, বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় নবপল্লব প্রকল্পের আওতায় আইডি বাংলাদেশ একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com