1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় ২৪ জন নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর কেন্দ্রবর্তী শহর ইরাপুয়াতোর একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে সশস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বুধবার মেক্সিকান পুলিশের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

গুয়ানাজুয়াতো প্রদেশে অবস্থিত শহরটির পুলিশ বলেছে, বন্দুকধারীর গুলিতে আরও ৭ জন আহত হয়েছেন। গত এক মাসে এই শহরে দ্বিতীয়বার এ ধরনের হামলা হলো। ফেডারেল সরকারের এক কর্মকর্তাও এই হামলার কথা নিশ্চিত করেছেন।

পুলিশের মাধ্যমে পাওয়া স্থানীয় রিপোর্টারদের ছবিতে অন্তত ১১ জনের রক্তাক্ত দেহ রুমে পড়ে থাকতে দেখা গিয়েছে।

চরম সহিংসতা বন্ধের আশ্বাস দিয়ে ১৯ মাস আগে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল অন্যতম ভয়াবহ হামলা। গত বছর নরহত্যার রেকর্ড হয়েছিল দেশটিতে এবং ২০২০ সালেও তা কমার লক্ষণ নেই।

গত ৬ জুন ইরাপুয়াতোতে একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হন। এছাড়া গত বছরের আগস্টে একটি পানশালায় সশস্ত্র হামলায় নিহত হন ২৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com