1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

সীমান্তে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ ও প্রসাধনী জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উজেলার বুরুঙ্গা ব্রিজ এলাকায় পরিবহনকালে দুটি পিকআপ ভর্তি ৪৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে হলদিগ্রাম বিজিবি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে পিকআপে মদ ভর্তি কার্টন পরিবহন করার সময় ব্রিজের পশ্চিম পাশের সড়ক থেকে মদসহ পিকআপ দুটি জব্দ করা হয়।

এছাড়াও শ্রীবরদী উপজেলার মারিংপাড়া সীমান্তে বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরণের প্রসাধনী জব্দ করেছে কর্ণঝোড়া বিজিবি।

অন্যদিকে হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এবং ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা এলাকা দিয়ে বুধবার রাতে পাচারকালে ভারতীয় কমলা এবং বাংলাদেশী মাছ জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এসব অবৈধ চোরাই পণ্য জব্দকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com