1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ শিশুসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা যাচ্ছিল। টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি বাস কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার তিন আরোহী নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।

ওসি মো. হেলালউদ্দিন জানান, মরদেহ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com