1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া জেলা প্রশাসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২৬

কুষ্টিয়া: ​কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘আহত জুলাই যোদ্ধার’— ব্যানারে আজ রোববার (১ মার্চ) বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়। এদিন রাত সাড়ে ৯টার দিকে শহরের থানা মোড় এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান রাস্তায় যে শেষ হয়।

আন্দোলনে জুলাই বিপ্লবে আহত হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিল থেকে এই সময় ‘মানবিক ডিসির বদলি মানি না, মানব না’, ‘ইকবাল হোসেনের বদলি বাতিল করো’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

​বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, “জেলা প্রশাসক ইকবাল হোসেন কুষ্টিয়ায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।”

তাকে ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, “আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি, তাকে পাশে পেয়েছি। বিপ্লবের চেতনা লালনকারী এমন একজন কর্মকর্তাকে কুষ্টিয়া থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানাই এবং তাকে আরও কিছুদিন কুষ্টিয়ায় রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন করছি। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, আগামীকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করব আমরা। যতক্ষণ না জেলা প্রশাসকের বদলির আদেশ প্রত্যাহার হবে, ততক্ষণ আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com