1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাকিস্তানে ট্রেনের ধাক্কায় ২০ শিখ নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ট্রেনের ধাক্কায় একটি বাসের ২০ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। হতাহতরা সবাই শিখ এবং তারা তীর্থযাত্রায় যাচ্ছিলেন। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শেইখুপুরাতে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে,স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শেইখুপুরার কাছে একটি ক্রসিংয়ে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয় করাচি-লাহোর এক্সপ্রেস ট্রেন। বাসটির যাত্রীরা শিখদের তীর্থস্থান নানকানা থেকে পেশোয়ার যাচ্ছিলেন।

প্রাথমিকভাবে শেইখুপুরার শীর্ষ পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন  জানান, বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিল। রেলক্রসিংটি বন্ধ থাকায় রাস্তা সংক্ষেপ করতে বাসের চালক অন্যপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় দ্রুত গতির একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আহতদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com