1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

পাকিস্তানি উপস্থাপিকার প্রশ্নে চমকে গেলেন পলাশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক : পর্দায় কাবিলা নামে বেশ পরিচিত হলেও নোয়াখালীর মানুষের কাছে একজন প্রাণের মানুষ অভিনেতা জিয়াউল হক পলাশ। নোয়াখালীতেই জন্ম এই অভিনেতা আলোচিত ব্যাচেলর পয়েন্ট সিরিজে আঞ্চলিক ভাষায় নিজের অঞ্চলকে উপস্থাপন করে দেশজুড়ে ব্যাপক বিনোদন দিয়েছেন, গর্বিত করেছেন নিজের জেলার মানুষদেরও।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী- অর্থাৎ নোয়াখালী এক্সপ্রেস; আর ফ্র্যাঞ্চাইজিটির অ্যাম্বাসেডর হয়েছেন এই অভিনেতা।

সেই সুবাদেই বিপিএল-এর মাঠে এখন নিয়মিতই দেখা মিলছে এই অভিনেতার। উল্লেখ্য, এবারের বিপিএল-এর ধারাভাষ্য ও উপস্থাপনায় রাখা হয়েছে বিশেষ চমক। দেশি তারকাদের পাশাপাশি আনা হয়েছে আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপকদেরও।

বিস্ময়ের সঙ্গে জবাবে পলাশ বলেন,‘ওহ মাই গড তুমি রোকেয়াকে চেনো?’ জয়নব আব্বাস বললেন, ‘হ্যাঁ আমি জানি।’

পলাশ বললেন, ‘ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকাতে আছে। আর আমি সিলেটে আছি। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখতেছি।’

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের এক রহস্যময়হ চরিত্র হচ্ছে রোকেয়া, যিনি কাবিলার গার্লফ্রেন্ড। রোকেয়া চরিত্রের বিশেষত্ব হচ্ছে, তাকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। এদিকে ইভা হচ্ছেন কাবিলা ও তার বন্ধুদের ক্রাশ; যিনি একজন নাচের শিক্ষিকা; যেখানে অভিনেত্রী পারসা ইভানা এই চরিত্রে কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com