1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রোহিঙ্গা হত্যা: যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় মিয়ানমারের ২ জেনারেল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে মিয়ানমারের দুই শীর্ষ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

দুই কর্মকর্তা হলেন- দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি মিন অং হ্লাইং এবং তার সহকারী সি উইন।  যুক্তরাজ্য বলেছে, বে-আইনি হত্যাকাণ্ড, নির্যাতন, জোরপূর্বক শ্রম এবং নিয়মিত ধর্ষণের ঘটনায় তারা চূড়ান্তভাবে দায়বদ্ধ।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ‘ভয়াবহ’ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিকি রাব সোমবার (০৬ জুলাই) ৪৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। যার মধ্যে রয়েছে মিয়ানমারের শীর্ষ দুই জেনারেলের নাম।

নিষেধাজ্ঞার আওতায় ২৫ জন রাশিয়ানের নামও রয়েছে যারা, আইনজীবী সের্গেই মিগনিতস্কির সঙ্গে খারাপ আচরণ এবং হত্যায় জড়িত ছিলেন। ওই আইনজীবী একদল রাশিয়ান কর ও পুলিশ কর্মকর্তার দুর্নীতির চিত্র প্রকাশ করেছিলেন।

এছাড়া ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় জড়িত ২০ জন সৌদি নাগরিকের নামও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com