1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা : সাভারের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরী এবার ধানের শীষের প্রচারণায় নেমেছেন। সঙ্গে ছিলেন তারই ভাই সাইফুল ইসলাম।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা জন্ম দেয়।

ভিডিওটিতে দেখা যায়, রওশন আক্তার তার ভাই সাইফুল ইসলামকে নিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করছেন। এসময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঢাকা-১৯ আসনের বিএনপির প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করেন।

ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে তৈরি হয় সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, যেখানে স্বামী রয়েছে কারাগারে, সেখানে তিনি কি করে বিএনপির পক্ষে ভোট চাইতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের নেতিবাচক বক্তব্যও করতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে একাধিকবার রওশন আক্তার চৌধুরীর সঙ্গে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com