1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর : উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়ক ও গাজীপুর–রাজশাহী রেলপথে যানবাহন ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। অবরোধের ফলে সড়ক ও রেলপথ ব্যবহারকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইসঙ্গে জয়দেবপুর রেলওয়ে জংশনে দুটি ট্রেন যাত্রা বিরতি করে দাঁড়িয়ে আছে।

এর আগে গত রোববার দুপুরেও একই দাবিতে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি স্পষ্ট বৈষম্য। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে ‘লোক দেখানো’ উল্লেখ করে দাবি করেন, বিতর্কিত কমিটি ও সার্কুলার বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ। বিতর্কিত সার্কুলার ও কমিটি বাতিল। এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি।

সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিকল্প সড়কে যান চলাচলের চাপ বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বনিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশনের দুটি ট্রেন যাত্রা বিরতি করে দাঁড়িয়ে আছে, এতে যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com