1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আইভোরিকোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ আইভোরিকোস্টের প্রধানমন্ত্রী আমাদু গন কৌলিবালি আর নেই। বুধবার (৮ জুলাই) মন্ত্রিসভার মিটিংয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর। এক রাষ্ট্রীয় বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি ও আনাদোলু এজেন্সির।

২০১২ সালে কৌলিবালির হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়। মে মাসে তিনি ফ্রান্সে যান ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করতে। দুই মাস চিকিৎসা নিয়ে গেল ২ জুলাই তিনি দেশে ফেরেন। ৮ জুলাই চলে গেলেন না ফেরার দেশে।

গেল মার্চে তিনি করোনা রোগীর সংস্পর্শে গিয়েছিলেন। এরপর ছিলেন আইসোলেশনে। যদিও দুই দফার পরীক্ষায় তিনি নেগেটিভ হন।

আগামী অক্টোবরে আইভোরিকোস্টে প্রেসিডেন্টশিয়াল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন দুইবারের প্রধানমন্ত্রী কৌলিবালি। আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হবেন না। অর্থাৎ এরপর তিনি রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হল না তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com