1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

কেন্দ্রে আসা নারী ভোটারদের নেকাব খুলে ফেলার দাবি বিএনপি প্রার্থীর

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট : কেন্দ্রে আসা মহিলা ভোটারদের মুখের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে তিনি এই দাবি জানান। এ আসনে আরিফের প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন।

যুক্তি তুলে ধরে আরিফুল হক বলেন, বোরকা পড়ে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন নেকাব খুলে ভোট প্রদান করেন। এর কারণ হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ইতোমধ্যে বিপুল পরিমাণ বোরকা কেনার খবর ভোটের মাঠে চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনী কর্মকর্তাদের জানিয়ে এসেছি।

ইতোমধ্যে অনেকেই পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন বলেও অভিযোগ এসেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সীমান্তবর্তী অনেক কেন্দ্রই রয়েছে যেগুলোতে যাতায়াতের ব্যবস্থা নেই। কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে।

এ কারনে এসব এলাকায় বেশি সংখ্যক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com