1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যস্ত সড়কে হঠাৎ ভিমরুলের আক্রমণ, নারীসহ আহত ৮ জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাহেরীন চৌধুরী ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমার লাগেজ অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না: মেহজাবীন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক : গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় মেহজাবীন চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক করা হয়েছিল—এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। সে সময় তার সঙ্গে স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

প্রকাশিত খবরে আরও দাবি করা হয়, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও বিষয়টি প্রকাশ না করে রহস্যজনকভাবে তাদের ছেড়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। আর সংবাদমাধ্যমে এ দাবি ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী মেহজাবীন।

এ ব্যাপারে রোববার (২২ ফেব্রুয়ারি) মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগটি অস্বীকার করেন। একইসঙ্গে প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ জানান তিনি। এবার আরেক পোস্টে মেহজাবীন দাবি করলেন, তাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে। এ জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। এ প্রসঙ্গে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই। প্রথমত, উল্লেখিত কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি; আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লেখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সেরকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে কোনোরুপ জিজ্ঞাসাবাদও করেননি।’

মেহজাবীন আরও লিখেছেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারও এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া কাম্য নয়। আমার বিরুদ্ধে এসব অভিযোগ অমূলক এবং আমি আবারও বলছি, এই ধরনের অপ্রীতিকর ঘটনায় আমাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে, সেই ব্যাপারে আমার কোনোই সংশ্লিষ্টতা নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com