1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ট্রাঙ্কে লাশ: অনৈতিক কাজের লেনদেন বিতর্কে খুন হয় গার্মেন্টকর্মী ডলি

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

শেরপুর : অনৈতিক কাজে গিয়ে বেশি টাকা দাবী করা নিয়ে বিতর্কের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হয় ভালুকা মাস্টার বাড়ির গার্মেন্টকর্মী ডলি আক্তারকে (৩৫)। এরপর মরদেহ গুম করতে স্টিলের ট্রাঙ্কে ভরে ফেলে আসা হয় শেরপুরের শ্রীবরদী শহরের তাঁতিহাটির নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে।

হত্যাকাণ্ডের তিনদিন পর শনিবার (৪ এপ্রিল) প্রেস বিফ্রিংয়ে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর। হত্যার শিকার ডলি আক্তার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার আলাল মিয়ার মেয়ে। এ ঘটনায় হত্যাকারী নিয়ামুর নাহিদ (২৬) ও মরদেহ গুমে সহযোগী তার স্ত্রী রিক্তা মনিকে (২৬) গ্রেফতার করে শনিবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তারা অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পিকআপ চালক আশরাফ আলী।

জানা গেছে, নিহত ডলি আক্তারের আগের স্বামী কাজিম উদ্দিন মারা যাওয়ার পর প্রায় ৩ বছর আগে তিনি বিল্লাল হোসেন নামে একজনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই ডলি আক্তার ভালুকা স্কয়ার মাস্টারবাড়ী আইডিয়াল মোড় পয়েন্ট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং একটি গার্মেন্টসে চাকরি করতেন। অন্যদিকে গ্রেফতারকৃত আসামি নিয়ামুর নাহিদ ও রিক্তা মনি গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসায় থেকে টেক্সটাইলে চাকরি করেন। গত ৩০ মার্চ রাতে স্ত্রী বাসায় না থাকার সুযোগে নিয়ামুর নাহিদ ডলি আক্তারকে অনৈতিক কাজের জন্য বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পর দর কষাকষি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ডলি আক্তার চিৎকার-চেঁচামেচি শুরু করলে জানাজানি ও সম্মানের ভয়ে ডলির গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরে নিয়ামুর নাহিদ। এতে ডলি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে নাহিদ তার স্ত্রী রিক্তা মনিকে হত্যাকাণ্ডের বিষয়টি জানান এবং উভয়ে মিলে বিষয়টি গোপন রাখতে ডলির মরদেহ ট্রাংকে ভরে পিকআপ ভাড়া নিয়ে পরদিন ১ এপ্রিল সকালে শ্রীবরদীতে নামিয়ে দিয়ে পুনরায় গাজীপুর চলে যান।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই আব্দুস সালাম, এসআই ফয়জুর রহমান, এসআই সামিউল ইসলাম, এসআই হাফিজুর রহমানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com