1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন। সংবাদমাধ্যমটি এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) দুপুরে গাজা সিটির পশ্চিমে আল‑রাশিদ সড়কে যাত্রা করছিলেন মোহাম্মদ উইশাহ। সেই সময় গাড়িতে সরাসরি ড্রোন আঘাত হানা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা একটি সিস্টেম্যাটিক টার্গেটিং এবং হত্যাকাণ্ডের নীতির অংশ। গাজা কর্তৃপক্ষ ইসরায়েলি বাহিনীর এই অপরাধের নিন্দা জানাতে আন্তর্জাতিক সাংবাদিক সংঘ, আরব সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উইশাহর মৃত্যুতে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com