1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৮ দিনে ১ লাখ দর্শক দেখলেন ‘বনলতা এক্সপ্রেস’, আয় ৫ কোটিরও বেশি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বনলতা এক্সপ্রেস এবার বক্স অফিসেও তার প্রভাব দেখিয়েছে। মুক্তির ১৮ দিনেই সিনেমাটি ১ লাখের বেশি দর্শক টিকিট কেটে দেখেছেন এবং আয় করেছে ৫ কোটিরও বেশি টাকা।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শুধু দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ায় দর্শকসংখ্যা নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে, যা বাংলা সিনেমায় খুব একটা দেখা যায় না।

ছবিটির পরিচালক তানিম নূর বলেন, “দর্শক সিনেমাটি দেখছেন এটাই সবচেয়ে বড় পাওয়া। এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।”

দেশের পাশাপাশি বিদেশের বাজারেও ইতিবাচক সাড়া ফেলেছে সিনেমাটি। উত্তর আমেরিকায় মুক্তির প্রথম তিন দিনেই আয় করেছে প্রায় ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী আয় ও অস্ট্রেলিয়ার বাজার যুক্ত হয়ে মোট আয় লাখ ডলার ছাড়িয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ এবং সহপ্রযোজনায় হইচই স্টুডিওস।

নির্মাতাদের মতে, দেশের ঈদের সিনেমাগুলোর মধ্যে বর্তমানে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com